উত্তরদিনাজপুর

চোপড়ায় বোমা মেরে গুলি করে হত্যার চেষ্টা তৃনমূল মন্ডলপাড়া বুথ কমিটির সভাপতিকে

উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় তৃনমূল মন্ডলপাড়া বুথ কমিটির সভাপতি মহম্মদ ফারাজকে বোমা মেরে গুলি করে হত্যার চেষ্টা দুষ্কৃতকারীদের। এই ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।  আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পরিবার সুত্রে জানাজায় বৃহস্পতিবার রাতে চোপড়া মিশন থেকে নিজের বাড়ি চৌধুরীগছে ফিরছিলেন চোপড়ার তৃনমূল নেতা মহম্মদ ফারাজ। বাড়ির কাছেই চারজন দুষ্কৃতী প্রথমে তার পথ আগলে তাকে মারধর শুরু করে। মহম্মদ ফারাজ পালাতে চেষ্টা করলে দুষ্কৃতকারীরা বোমাবাজি করে এবং চার রাউন্ড গুলি চালায়।  তার পিঠে গুলি লাগে। বোমার আঘাতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে চোপড়ার মন্ডল পাড়ার বুথ কমিটির সভাপতি মহম্মদ ফারাজ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিলেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। বাড়ির সামনেই তৃনমুল নেতার উপর বোমা ও গুলি চালিয়ে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে  এলাকায়। জেলা পুলিশসূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদ নিয়েই এই হামলা।ঘটনার  তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/sEb8bcEHJEI